শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫২, ৭১ থেকে উজ্জীবিত হয়ে বাংলাদেশ গড়ে তুলবে ছাত্র-জনতা: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। ২৪-এর স্পিরিটকে ধারণ করে এবং ৫২ ও ৭১ থেকে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, আমরা আমাদের মহান শহীদ দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, সেই ১৯৫২ সালে আমাদের পূর্বসূরিরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলেন। তাদেরও বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা যখন রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের পূর্বসূরিদের মতো আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ