শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৮ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৮ ব্যক্তিকে ‘একুশে পদক-২০২৫’ তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে এ পদক দেয়া হয়।

এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন মঈদুল হাসান (গবেষণা), শহীদুল জহির (ভাষা ও সাহিত্য), হেলাল হাফিজ (ভাষা ও সাহিত্য), মোহাম্মদ ইউসুফ চৌধুরী (সমাজসেবা), মেহেদী হাসান খান (বিজ্ঞান ও প্রযুক্তি), ড. নিয়াজ জামান (শিক্ষা), ড. শহীদুল আলম (সংস্কৃতি), মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার), মাহফুজ উল্লা (সাংবাদিকতা), রোকেয়া সুলতানা (শিল্পকলা, চিত্রকলা), নাসির আলী মামুন (শিল্পকলা, আলোকচিত্র), ফেরদৌস আরা (শিল্পকলা, সংগীত), উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (শিল্পকলা, সংগীত), আজিজুর রহমান (শিল্পকলা, চলচ্চিত্র)।

এছাড়া চলতি বছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে (ক্রীড়া) একুশে পদক দেয়া হয়েছে। বাংলাদেশের ক্রীড়া দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা এটিই প্রথম।

গত ৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে চলতি বছরের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ