শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শেখ মুজিবের আমল থেকেই শুরু গুম-আয়নাঘর : মাহফুজ আলম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘গুম, আয়নাঘর শেখ মুজিবের শাসনামল থেকেই শুরু হয়েছিল। শেখ মুজিব তখন যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল, সেটিই বাস্তবায়ন করে শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পিআইবিতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন করেছে, শেখ হাসিনাও তাই করেছে। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুণ্ডা লালন-পালন করত।

মাহফুজ আলম বলেন, ‘মানুষের যে চাওয়া ছিল দেশ সংস্কারের, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি। সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছি।

এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় উল্লেখ করে মাহফুজ আলম বলেন, শুধু নির্বাচন আর সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠনের।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ