শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দুর্নীতির খারাপ অভিজ্ঞতার কথা জানালেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্নীতিমুক্ত দেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতির ভয়াবহ অভিজ্ঞতার  কথা বলেছেন তিনি। সেই অভিজ্ঞতা বলতে গিয়েই লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা যদি নিজেরা দুর্নীতিমুক্ত না হই তাহলে যত কথাই বলি সবই মূল্যহীন হবে।

দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে তার একটা উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা বলেন, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।

সম্প্রতি আরব আমিরাত সফরের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সফরকালে সংযুক্ত আমিরাতের শীর্ষ ব্যক্তিরা বলেন, তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। এত ভুয়া। কাজের লোক ডাক্তারের (চিকিৎসকের) সার্টিফিকেট নিয়ে এসেছে। আমরা জলজ্যান্ত দেখতে পাচ্ছি সে ডাক্তার হতে পারে না। অথচ সে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি করতে এসেছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।

দুর্নীতি থেকে মানুষ বের হয়ে আসছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি থেকে বের হওয়া অসম্ভব কিছু নয়। এজন্য শুধু চেষ্টা ও প্রতিজ্ঞার দরকার। দুর্নীতিমুক্ত না হয়ে যত কথাই বলি তা সবই অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে, দ্রুত বের হতে হবে। অপেক্ষা করলে হবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ