শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করবো না : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করলে, অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে এসব কথা বলেছেন। 

ওই পোস্টে তিনি লিখেছেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না। 

তিনি আরও বলেছেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করবো না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন।

এর আগেও তিনি এ বিষয়ে বারবার বলেছেন। জাতিকে ‍জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস রক্ষার আহ্বান জানিয়েছেন। গণঅভ্যুত্থানের ইতিহাস রাজনৈতিকভাবে দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ