শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পাসপোর্টের জন্য এখন থেকে পুলিশের ভেরিফিকেশন লাগবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন হবে না। থানায় গিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। 

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। সরকারের এ ধরনের জরুরি সিদ্ধান্তগুলো দ্রুত জনগণ পর্যন্ত পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে। পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। এটি পেতে এখন থেকে কোনো অতিরিক্ত জটিলতা বাধা হয়ে দাঁড়াবে না। 

এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন এই বিধান বাতিলের সুপারিশ করে।
উল্লেখ্য, আজ সকালে তিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলন উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ