শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ: নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি ও মার্চজুড়ে  ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ছাত্র-জনতা মাঠে আছে, মাঠে থাকবে।’

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে নাহিদ বলেন, ‘ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে, তার দায় দেশটির সরকারকেই নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। আমরা সেটা তাদের থেকে জানতে চাই।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ