শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক আইজিপি মামুনসহ গ্রেপ্তার ৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর আসামিরা হলেন– সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল, উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রবিন।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখান। এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মন্জুর করেন।

এর মধ্যে মোহাম্মদপুর থানার রাকিব হাসানের হত্যা মামলায় আসামি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ধানমন্ডি থানার হত্যা মামলায় মহিবুল হক, গুলশান থানার জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় গোলাম কিবরিয়া টিপু, দিলীপ কুমার আগারওয়াল, উত্তরা পূর্ব থানার আলমগীর হোসেন হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া উত্তরা পূর্ব থানার আব্দুল কাদির হত্যা মামলায় অ্যাডভোকেট মনোয়ার হোসেন রবিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ