শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সহায়তার বিষয়ে জানতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দু’জন গণতন্ত্র বিশেষজ্ঞ- মেট বেকেন এবং মাইকেল লিডর এতে অংশ নেবেন।

ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের জারি করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

বৈঠকে তারা ইসির সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ, গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার ও অগ্রাধিকার, নির্বাচনী সংস্কারে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার নিবন্ধন, রাজনৈতিক দল নিবন্ধন এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করবেন।

নির্বাচন কমিশন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচনের সময় ধরে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যে ভোটার নিবন্ধনের কাজ শুরু করেছে। সীমানা পুনর্নির্ধারণ ও দল নিবন্ধনের কাজ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবে।

নির্বাচনের সহায়তা দেওয়ার জন্য ইতোমধ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি এগিয়ে এসেছে। সংস্থাটি ভোটার নিবন্ধনে ইতোমধ্যে কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করেছে। সামনে নির্বাচনী প্রযুক্তিগত সহায়তাও অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ