শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইন ও পদ্ধতির বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ : অর্থ উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আইন ও পদ্ধতির বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্য পণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে। আমরা ইচ্ছে করে সেই কষ্ট দিচ্ছি না। সিস্টেম কাজ করছে না এটাই বড় সমস্যা। আমরা চেষ্টা করছি।

রবিবার সকালে জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়নে ৬ বছর সময় লেগেছে, যা স্বাভাবিক নয়। প্রয়োজনীয় অনেক আইন-পদ্ধতি আছে, নতুন করেও কিছু প্রণয়ন করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবায়ন নিয়ে।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেন, আইন প্রয়োগে কঠোর হওয়ার বিকল্প নেই। পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে জটিলতা সৃষ্টি করবেন না। ব্যবসা বাণিজ্য ও জীবনযাত্রা সহজে কাজ করছে এই সরকার।

অনুষ্ঠানে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে উদ্বোধন হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। এর মাধ্যমে বন্দরে আমদানি রপ্তানি পণ্য খালাস প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যাবে। যা বাস্তবায়নে ইতোমধ্যে ৩৯টি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ