শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফ্যাসিবাদ হাসিনার দালালদের উৎখাত করেই নির্বাচনে যেতে হবে: মাহফুজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী জেলা প্রতিনিধি:

যে প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিলো সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচনে যেতে পারিনা, ফ্যসিবাদ হাসিনার দালালদের উৎখাত করেই আমাদের নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২৫ জানিয়ারি)  বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমাদের ছাত্র-জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। আমাদের কারো তাঁবেদারি করার দরকার নেই। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের কাজে সহযোগিতা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার কাজ শেষ হবার পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবে অন্তবর্তীকালীন সরকার।

গণসংবর্ধনা সভায় রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়তের আমির নাজমুল হাসান, পৌর আমির এড. হাসান বান্না, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি জাকির পাটোয়ারি, উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  সভাপতি অপূর্ব সাহা,  মুক্তিযোদ্ধা সালেহ আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন, হাসিবুর রহমান  রাফী।

এর আগে রামগঞ্জ উপজেলার ডাক বাংলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে গার্ড অব অনার দেয়া হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ