শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না। জান বাঁচানোর জন্য ১৯৭১ সালে সাত কোটি বাঙালিকে পাক হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে পালিয়েছিলেন তাদের নেতা। ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। নিজেদের ফ্যাসিবাদী আচরণ প্রকাশের পর একাত্তরের মতো আবারও দেশ ছেড়ে পালিয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আওয়ামী লীগ ১৫ বছর গুম-খুন করেছে, অত্যাচার করেছে। বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ এই জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে তাদের প্রমাণ করতে হবে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা।

তিনি বলেন, বর্তমান সরকারের গুরুদায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। এ ব্যাপারে বিএনপি সরকারকে সহযোগিতা করবে। সংস্কার করে যতো দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজাসহ অন্যান্য নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ