শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা সেলের পরিচালক আবদুল্লাহ-আল-জাহিদকে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) দুদকের পরিচালক ( প্রশাসন ও মানবসম্পদ ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

তবে তাকে দুদকের কোন বিভাগে  দায়িত্ব দেওয়া হবে আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। দুদকের আটটি অনুবিভাগের প্রধান হিসেবে আটজন ডিজি দায়িত্ব পালন করেন। এর মধ্যে পাঁচটি অনুবিভাগে জনপ্রশাসন থেকে প্রেষণে আসা কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে।

আবদুল্লাহ-আল-জাহিদ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি আইনশাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি হতে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া হতে কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকার আটলান্টায় দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ