শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবে নারীরা: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনে আসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় সম্মেলনে এই কথা বলেছেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা কোটাবিরোধী আন্দোলন করেছি। সংরক্ষিত আসনের মাধ্যমে এখন আর কোটা চাই না। নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে।

তিনি আরও বলেন, যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার হবে পরে হবে নির্বাচন। বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখী রাষ্ট্র হতে পারে না।

নির্বাচন সম্পর্কে বলেন, সংস্কারের পরে নির্বাচন। যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সেই আন্দোলন কই গেল? ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ