শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন খেলাফত মজলিসের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে এ সংলাপ শুরু হবে।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় খেলাফত মজলিসের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বৃহস্পতিবার বিকেল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছেন। সব রাজনৈতিক দলকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের মাধ্যমে ‘বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে’ এমন ঘোষণা দেওয়া হয়েছিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ