শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সীমান্তে উত্তেজনা: ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে তলবের জবাব দিতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। 

সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী। পরে গত সপ্তাহে বিজিবি–বিএসএফের ৪ দফা পতাকা বৈঠকের পর নির্মাণকাজ স্থগিত করে ভারত।

ভারত কাঁটাতারের বেড়া দিলে বাধা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত কাঁটাতারের বেড়া দিলে বাধা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে তাতে বাধা দেবে বাংলাদেশ। তিনি বলেন, ‘সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ। শক্ত অবস্থানে থাকবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।’

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। 

এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গত ৩ ডিসেম্বর একবার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ