শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাবলিগ জামাতের বিচ্ছিন্ন গোষ্ঠী দিল্লির মাওলানা সাদের অনুসারীরা ভ্রান্ত এবং তারা টঙ্গীর ইজতেমা মাঠে খুনের সঙ্গে জড়িত দাবি করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তাওহিদী জনতা।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় বলে জানিয়েছেন মূলধারার তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে বারবার হামলাকারী পথভ্রষ্ট সাদপন্থীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে। টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।

নেতারা জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে তাদের ইজতেমা শুরু হবে। এবার ইজতেমা এক পর্বেই হবে। সাদপন্থীদের কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। তারা ইজতেমা করার নৈতিক অধিকার রাখে না।

এসময় বক্তারা টঙ্গীর ইজতেমা মাঠে তিন খুনের মামলায় সব আসামিকে গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা সাখাওয়াত হোসেন সহ আরো অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ