শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দেখা যাচ্ছে তাতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নৌবন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কার এবং নির্বাচন পাশাপাশি থাকুক। প্রয়োজনীয় সংস্কার আগে করে পরে নির্বাচন দেওয়া যেতে পারে। এরপর যে বিস্তীর্ণ সময় থাকবে সেই সময়টা বাকি সংস্কার হোক।

তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে যে প্রভাব-ক্ষমতা থাকে, তা অনির্বাচিত সরকারের কাছে থাকে না।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আমরা চাচ্ছি, নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যদি বিএনপির প্রতিকূলে দাঁড়ানো কোনো রাজনৈতিক দল হয়, তবু নির্বাচিত সরকার দরকার।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ