শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইজতেমার ময়দানের দায়িত্ব নিচ্ছে সরকার, মাঠ ছাড়ার ঘোষণা সাদপন্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ইজতেমা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবার টঙ্গীর মাঠের দায়িত্ব নিচ্ছে সরকার। এই ময়দানে কোনো তাবলিগ জামাতের কোনো পক্ষই থাকতে পারবে না। এমন সিদ্ধান্তের পর সাদপন্থীরা মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাদপন্থী রেজা আরিফ গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে হতাহতের পর আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাদপন্থীরা।

রেজা আরিফ জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠ নিয়ে নেবে। কেউ মাঠের মধ্যে থাকবে না।

বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে সাদপন্থীদের নিয়ে বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা।

বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া সাদপন্থী চারজন নেতা বৈঠকে যোগ দেন।

এদিকে মঙ্গলবার গভীররাতে আলমি শুরাপন্থীরা মাঠে থাকাকালে সাদপন্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ রায়েছে। এ ঘটনায় ৩ জন নিহত ও শতাধিক আহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ