শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আগামীকাল লংমার্চ টু টঙ্গী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল লংমার্চ টু টঙ্গী ও  জোহরের নামাজ টঙ্গীর ময়দানে আদায় করার ঘোষণা দিয়েছে আলমি শুরার মুরুব্বিরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা যুবায়ের আহমেদের ছেলে হানযালা।

তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল যোহরের নামাজ টঙ্গীর ময়দানে পড়বো ইনশাআল্লাহ। সারাদেশ থেকে সাথী এবং আলেম-ওলামারা অংশগ্রহণ করবেন।

এসময় উপস্থিত ছিলেন তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ওমর ফরুক, মাওলানা রবিউল হক, মাওলানা সজিদুর রহমান , মাওলানা ওবাইদুল্লাহ ফারুক, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মাহফুজুল হক , মাওলানা মামুনুল হক, মুফতি কেফায়েতুল্লাহ আযহারী।

তাবলিগের শীর্ষ মুরুব্বিরা জানান,  বৈঠক শেষে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে শুরায়ে নেজাম ও আলেমদের ওপর হামলা করে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ