শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

টঙ্গীর ইজতেমায় হামলার ঘটনায় হাসপাতালে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে অবস্থানরত আলমি শুরাপন্থীদের ওপর সাদপন্থীদের হামলায় অনেকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলছে, এ ঘটনায় হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে।

এদিকে হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, টঙ্গীর ইজতেমার ময়দানে এই পর্যন্ত একজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া এই ঘটনায় ৩৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে, এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের (এসআই) মাসুদ আলম জানান, এ ঘটনায় অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাবলিগ জামাতের মুসল্লিরা হাসপাতালে ভিড় করছে। শাহবাগ থানা পুলিশ, ঢাকা মেডিকেল আনসার সদস্যরা সবাই মিলে হাসপাতালে নিরাপত্তার জন্য কাজ করছে।

এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, টঙ্গীতে আলমি শুরাপন্থীদের ওপর সাদ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ভোর থেকে হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসে। এ সময় হাসপাতালের বেতরে ও চত্বরে দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা যায়। বর্তমানে হাসপাতাল চত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ