শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাত্র ৯ মাসে কোরআনের হাফেজা হলেন ৬ বছরের সাফিয়্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাবা মাওলানা আবুল খায়েরের সঙ্গে হাফেজা সাফিয়্যা

মাত্র ৯ মাসেই কোরআনের হাফেজা হয়ে বিস্ময় সৃষ্টি করেছে ৬ বছর চার মাস বয়সি সাফিয়্যা বিনতে মুহাম্মাদ আবুল খায়ের। তার এ কৃতিত্বে তার পরিবার, এলাকাবাসী ও শিক্ষকরা অভিভূত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সাফিয়ার হাফেজা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার শুভাকাঙ্ক্ষী উপস্থাপক ও আলোচক মামুন চৌধুরী।

তিনি জানান, সাফিয়্যার মা হাফেজা ও আলেমা। তার দিকনির্দেশনায় সাফিয়্যার চার বোন ও দুই ভাই হাফেজ হয়েছেন। তারা সবাই পাঁচ থেকে সাত বছর বয়সে হাফেজ হয়েছেন।

এমন ছোট বয়সে কোরআন মুখস্থ করে সাফিয়্যা এখন একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার এই অর্জন কেবল তার পরিবারের জন্য নয়, বরং সমাজের সকলের জন্যও একটি বড় উদাহরণ।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় মিরপুরে অবস্থিত মাদরাসাতুস সুফফা থেকে কোরআন মুখস্থ করে সাফিয়্যা। এর আগে একই মাদরাসায় এক বছর কোরআন শরিফ নাজেরা (দেখে দেখে পড়া) পড়ে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ