শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গুম-খুনের দায় স্বীকার করে র‌্যাবের ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে র‌্যাব। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ ক্ষমা চান।

তিনি বলেন, নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র‌্যাব।

আয়নাঘর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র‌্যাবের আয়নাঘর ছিল এবং আছে। গুম কমিশন তদন্ত করছে। তারা বলেছেন, যেভাবে সেগুলো ছিল, ঠিক সেভাবে রেখে দেয়ার জন্য।

র‌্যাবপ্রধান বলেন, গুম, খুন ও অপহরণসহ বেশ কিছু অভিযোগ আছে র‌্যাবের বিরুদ্ধে।

 র‌্যাব কর্তৃক যারা মারা গেছেন- তাদের পরিবারের কাছে এ সময় ক্ষমা চান তিনি।

সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র‌্যাব দায়মুক্ত হবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, র‌্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।

৫ আগস্টের পর থেকে জঙ্গি ঘটনাকে নাটক বলা হয়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি ছিলো, তাদের বিরুদ্ধে র‌্যাব আইনগত ব্যবস্থা নিয়েছে।

র‌্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে এমন অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, তদন্তের মাধ্যমে প্রমাণ হবে। এটা নিয়ে আদালতের নির্দেশনা আছে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র‌্যাব। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ