শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাতিল হলো জাতীয় স্লোগান ‘জয় বাংলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ হবে— এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার ওই রায় স্থগিত করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ। এর মাধ্যমে বাতিল হলো জাতীয় স্লোগান ‘জয় বাংলা’।

এর আগে ‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান— এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আজ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।

২০১৭ সালে ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ ওই রায় দেন হাইকোর্ট।

ওই রায়ে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় তখন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ