শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সীমান্তহত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। ছবি: সংগৃহীত

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা যে সঙ্গতিপূর্ণ নয়, তা ভারতের পররাষ্ট্রসচিবকে জানানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্রসচিব জানান, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে তিনি বৈঠকে সীমান্তহত্যা নিয়ে আলোচনা করেছেন। সে সময় সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয় বলে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।

মো. জসীম উদ্দিন জানান, বৈঠকে বলা হয়েছে সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। অন্যদিকে ভারত বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ রয়েছে।

পররাষ্ট্রসচিব সে সময় ভারতের প্রতিনিধি দলকে জানিয়েছেন, বাংলাদেশ কোনো অপরাধ সমর্থন করে না, একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন জানাবে না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা তারা বলছেন, তার সঙ্গে সঙ্গতি রেখে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার যে অঙ্গীকার, সে বিষয়ে ভারত যেন শ্রদ্ধাশীল থাকে।

এর আগে, সংক্ষিপ্ত সফরে সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলা‌দেশ ও ভারতের পররাষ্ট্রসচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন জসীম উদ্দিন। অন্যদিকে, দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ