শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘গত ১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৮০ হাজার নিয়োগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে ৮০ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) এস এম সাজ্জাত আলী।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ সাজ্জাত আলী। এসময় তিনি দাবি করেন, নিউ ইয়র্কের চেয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, গত ১৫ বছরে যে নিয়োগ করা হয়েছে তাতে নানাভাবে যাচাই বাছাই করা হয়েছে এটা জানার জন্য যে প্রার্থী কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে। এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এখন আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না, বলেন তিনি।

কমিশনার বলেন, ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্বের বাইরে যারা কাজ করেছে তাদের অনেকেই পালিয়ে গেছে এবং পুলিশ তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মামলায় গণআসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ ব্যবস্থা নেওয়া হবে।

জিডি হলে ১ থেকে ২ ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুরও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ