শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ভুয়া: সিএ প্রেস উইং ফ্যাক্টস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় সাপ্তাহিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটাকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে চিফ অ্যাডভাইজার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস।

শনিবার প্রেস উইং ফ্যাক্টস'র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, এটি মিথ্যা ও বানোয়াট খবর।

এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করা হয়নি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ।

প্রেস উইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশট পোস্ট করেছে, যার শিরোনাম বাংলাদেশ কি ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ