শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে চলা সংলাপে প্রধান উপদেষ্টা

‘আগে পুলিশ মারতে গেলে চারজন দাঁড়িয়ে যেত, এখন ৪০ জন দাঁড়িয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে চলা সংলাপে তিনি এই কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘জুলাই-আগস্টে যে ঐক্য নিয়ে আমরা শত্রুর মোকাবিলা করেছি, যেভাবে ছাত্র-জনতা গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই ঐক্যে কোথাও কোনো চিড় বা ফাটল ধরেনি। এই কথাটা বিশ্ববাসীকে জানাতেই এখানে ডেকেছি আপনাদের।’

তিনি আরও বলেন, ‘আমরা দুর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচারকে বিদায়ের পর, জাতি এখনও সজাগ ও মজবুত রয়েছে। এই কথাটাই সবাইকে জানাতে চাই।’

ড. ইউনূস বলেন, ‘শুধু হাস্যকর যেসব প্রচেষ্টা চলছে, সেগুলো তুলে ধরতে এখানে ডেকেছি। জনগণকে জানিয়ে দিলাম, জাতির ঐক্য অটুট আছে। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ