শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সাবেক মন্ত্রী আমু ও কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এমএইচ তামিম জানান, এখন পর্যন্ত ৭০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। কেন বাকি আসামিরা গ্রেফতার হচ্ছে না, তার দায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর।

এর আগে, গত ২ ডিসেম্বর আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। ঐদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদালত এই দুই আসামিকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

এরও আগে, গত ৬ নভেম্বর আমির হোসেনকে আমুকে এবং ১৯ নভেম্বর কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার ঘটনার গ্রেফতার দেখানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ