শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তারেক রহমান ও মির্জা আব্বাস

সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রবিবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মির্জা আব্বাস বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল। এই অপকর্ম করে খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। এমনকি একটি ভুল, মিথ্যা, সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজা দিয়েছিল। বিজয়ের মাসের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই, সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা ন্যায়বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি।’

এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা খেয়াল করছি এই সরকারের মধ্যে কিছুলোক সরকারকে ভুলপথে পরিচালিত করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্যাগ করার চেষ্টা চলছে। বিএনপিকে বদনাম করাই তাদের কাজ।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ