শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো। এ বিষয়ে কাজ চলছে।’

শনিবার বিকেলে নিজ উপজেলা মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের অনেকেই বলতেন ভারতের আশির্বাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালালেন, তখন ভারত কোথায় ছিল?’

আসিফ মাহমুদ বলেন, ‘যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে এ দেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে।’

অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, হেফাজতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জুলাই আগস্টে কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ