শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান সংবিধান সময়োপযোগী নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি প্রস্তাব দেন, মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে: সংবিধান সংস্কার প্রস্তাব’ শীর্ষক অনুষ্ঠানে বিজেপি চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি মনে করি আমাদের রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়ে থাকে তবে আমাদের মহানবী সা. নিয়ে কটূক্তি করলে শাস্তির বিধান রাখতে হবে। যে দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান সে দেশের সংবিধানে মহানবী সা. এর কথা থাকবে না সেটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। জাতির জনক নিয়ে কথা বললে যদি ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড হয় তবে কেন আমাদের মহানবী সা. কে নিয়ে কথা বললে শাস্তির বিধান থাকবে না। মহানবী সা. কে নিয়ে কোনো প্রকার বাজে কথা বলা যাবে না এটা গুরুত্ব সহকারে সংবিধানে থাকা উচিত। এতে করে অন্য কোন ধর্মকেও ছোট করা হবে না। কারণ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি, রাষ্ট্রধর্ম ইসলাম হলেও মানুষ অন্যান্য ধর্ম পালনে সমান মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করবে।

তিনি বলেন, সংবিধানের ২(ক) নং পরিচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে রাষ্ট্র হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম পালনে সমান মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করবে। আমি মনে করি, গত ২০ বছর ধরে গ্লোবালাইজেশনের নামে আধুনিকতার নামে ধর্মকে আক্রমণ করারা প্রবণতা অনেক বেড়ে গেছে। গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকেই এটা লক্ষ্য করা যাচ্ছে। গণজাগরণ মঞ্চের অবস্থানকে ভিত্তি করে আমাদের ধর্ম, আমাদের মহানবী সা. কে বিভিন্নভাবে কটূক্তি করে অপমান করার একটি পায়তারা করছে একটি পক্ষ।

তিনি বলেন, যারা ইসলামিক আইন দ্বারা সমস্যা সমাধান করতে চায় তাদের জন্য ইসলামিক আদালত পরিচালনা করা যেতে পারে। সেটি যেকোনো বিষয়েই হোক না কেন। গ্লোবালাইজেশন ও মডারেশনের নামে আমরা দিন দিন আমাদের সংস্কৃতি-ঐতিহ্য-ধর্ম থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এখন ধর্মকে সবাই আধুনিক মনে করে না। কিন্তু আমি মনে করি এটাই যথার্থ সময় আমরা আমাদের মূলে পৌঁছানোর। আমাদের সংস্কৃতি-ঐতিহ্য-ধর্মকে আবার আমাদের ফিরিয়ে নিয়ে আসা উচিত।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুডিশিয়াল কমিশনের বিচারক নিয়োগ- এই ব্যাপারগুলো আগামী দিনে যারা সরকারে আসবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, তাদের বসে এগুলো করা উচিত বলে মনে করেন বিজেপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংসদ সদস্যের দায়িত্বের বিষয়ে সংবিধানে কিছু নেই উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কারভাবে সংবিধানে থাকা উচিত। তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, সংবিধানে এটা থাকা দরকার।

বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন প্রকাশ, বিজেপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. হারুন–অর–রশিদ ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ