শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শপথ নিলেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন এবং চারজন কমিশনার শপথ গ্রহণ করেছেন। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান।

অনুষ্ঠানের প্রথম ভাগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। দ্বিতীয় ভাগে চারজন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন। এরপর শপথবাক্যের ফাইলে সিইসি ও নির্বাচন কমিশনাররা স্বাক্ষর করেন।

শপথ নেয়া চার নির্বাচন কমিশনাররা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

গত বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এএমএম নাসির উদ্দীন ও এই চারজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের একমাস পর কাজী হাবিবুল আউয়াল কমিশন একযোগে পদত্যাগ করে। তারপরই নতুন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হয়। গত ২০ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসির জন্য প্রস্তাবিত ১০ জনের নামের তালিকা দেয়া হয়। সেখান থেকেই পাঁচজনকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ