শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করতে চায় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। তবে, তার আগে নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ জানান, ব্যয় কমাতে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন না করে একদিনেই ভোটগ্রহণ করতে চায় সংস্কার কমিশন। কমিশন যে সংস্কার করতে চাচ্ছে, তাতে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে। এতে সময় বাঁচবে এবং অপেক্ষাকৃত অনেক কম জনবল লাগবে।

তোফায়েল আহমেদ আরও বলেন, নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথাও ভাবা হচ্ছে। কিন্তু, স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন করে সেটা করতে হবে।

এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনে ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপে রয়েছে এই কমিশন। গত বৃহস্পতিবার প্রথম ধাপে কমিশন মতবিনিময় করেছে প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে। সেদিন সংস্কার ছাড়াও নির্বাচনি অপরাধে সাবেক সিইসিদের শাস্তির পরামর্শ দেন সম্পাদকরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ