শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। শনিবার কমিশনের পক্ষ থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্যা জানানো হয়েছে।

কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে। সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে। প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে, বিশেষ করে  প্রবাসীদের ভোটের ব্যাপারে। কতো শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়েও বলেছেন। না ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে কমিশনের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেন, আগেই নির্বাচনে গেলে সংস্কার প্রক্রিয়া পুরোপুরি থেমে যাবে। একই সময়ে সব স্থানীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সংস্কার কমিশন বিবেচনা করছে বলেও জানান তিনি।

এ সময় বিগত ৩টি সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত দেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ