শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশে ফিরলেন আরও ৮২ লেবানন প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আটকেপড়া আরও ৮২ বাংলাদেশি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেসরকারি একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বিষয়টি ঘণমাধ্যমকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। তাদের মধ্যে সরকারী খরচে ৭৬ জন ও IOM এর সহযোগিতায় ফিরেছেন ৬ জন।

এ নিয়ে লেবানন থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬৯৭ জন। এছাড়া বোমা হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ