শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসলামি বই মেলা হেরার জ্যোতির দিকে পথ দেখায়: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের প্রকাশিত তাহফিজুল  কুরআনুর কারিমসহ ৪টি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামি বইমেলায় (বায়তুল মোকাররম পূর্বপ্রাঙ্গণ) এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মনের বাইরের একটা জগত আছে সে জগতকে সমৃদ্ধ করতে বইয়ের বিকল্প নাই। ইসলামি বই মেলা শুধুই বাণিজ্য নয়, এটা জ্ঞান চর্চার একটি কার্যকর মাধ্যম। ইসলামি গ্রন্থ পাঠের মাধ্যমে ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়।

তিনি আরও বলেন, ইসলামি বই মেলা হেরার জ্যোতির দিকে পথ দেখায়। আমি ধন্যবাদ জানাই লেখক ও অনুবাদক, প্রকাশকদের। তাদের চেষ্টা সাধনায় এই বইমেলা সুন্দর করে সেজেছে।

তিনি বলেন, বিশ্বকল্যাণ পাবলিকেশন্স গত দুই দশক ধরে জাতির ধর্মীয় খোরাক জোগাতে যে কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইসলামী গ্রন্থ পাঠের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। তাফসীর কুরআনুল কারীমের মতো গুরুত্বপূর্ণ বই মুসলিম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”

বিশেষ অতিথি ড. আহমদ আব্দুল কাদের বলেন, “ইসলামী সাহিত্য এবং জ্ঞানভিত্তিক গ্রন্থের চর্চা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এমন উদ্যোগগুলো আমাদের যুবসমাজকে ইসলামের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের,দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী, দৈনিক ইনকিলাব-এর সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

উপস্থিত আমন্ত্রিত অতিথি আরও উপস্থিত ছিলেন, মুফতি আব্দুস সালাম, মুফতি আবুল হাসান শামসাবাদী, আহমদ বদরুদ্দীন খান, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, মুফতি ইমরানুল বারি সিরাজি, মুফতি আবদুল্লাহ তামিমসহ আরও অনেকে।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের এ আয়োজন ইসলামী গ্রন্থপ্রেমী ও আলেমদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করেছে। বক্তারা আশা প্রকাশ করেন, ইসলামী গ্রন্থপাঠের প্রতি মানুষের ঝোঁক বাড়বে এবং সমাজে উন্নত মানসিকতা ও নৈতিকতা প্রতিষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ