শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হলেন পাঁচ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পুনর্গঠিত বোর্ড অব গভর্নরসে পদাধিকার বলে ধর্ম উপদেষ্টা চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পদাধিকার বলে অন্য গভর্নররা হলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান, ধর্ম সচিব, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

দেশের প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম ওলামাদের মধ্য থেকে সরকার মনোনীত পাঁচজন গভর্নর হলেন- চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, বরিশালের চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, ঢাকা মোহাম্মদপুরের জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী, পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদাধিকার বলে নিযুক্ত গভর্নরসরা ছাড়া অন্য গভর্নরদের মেয়াদকাল এ প্রজ্ঞাপন জারির দিন থেকে ৩ বছর হবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত তিনি বা তারা দায়িত্ব পালন করে যাবেন। সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকার বলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন বা তার/তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ