শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই গণহত্যা: ট্রাইব্যুনালে তোলা হলো ১৩ আসামিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ আসামিকে। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হবে না আব্দুর রাজ্জাককে। অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারবেন না এমন কথা থাকলেও শাজাহান খানকে আদালতে তোলা হয়েছে।

সোমবার সকাল ১০টায় তাদের প্রিজন ভ্যানে করে আনা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো।

১৩ জনের আসামির এই তালিকায় আছেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, ফারুক খান, ডা. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। এছাড়াও হাজিরা দেবেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী।

১৪ দলের শরিক নেতা- রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। এই তালিকায় আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও।

চিফ প্রসিকিউটর জানান, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হচ্ছে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ