শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্বনেতাদের এক সঙ্গে কাজ করার আহ্বান ড. ইউনূসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো

দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে এক সঙ্গে কাজ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ব্রাজিলে আয়োজিত হতে যাওয়া জি-২০ সামিটের জন্য শনিবার সকালে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি।

এ সময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার নেওয়া উদ্যোগকে স্বাগত জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য নারীর ক্ষমতায়ন, জলবায়ু ও ক্ষুধা-দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা।

অন্তর্বর্তী সরকার সবার আগে টেকসই উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য তারুণ্য শক্তি, অর্থনীতি, নতুন ভাবনা ও জীবনব্যবস্থায় পরিবর্তন আনায় কাজ চলছে। অপব্যয় কমিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনতে আমরা ব্রাজিলের সঙ্গে কাজ করতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। সরকার টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। এজন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে থ্রি জিরো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ