শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংস্কারের ওপর নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে: ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংস্কারের গতির ওপর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ড. ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে কফ-২৯ সম্মেলনের ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা।

ড. মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। সংস্কার গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচন কবে হবে। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই।

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারকাজে দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচনীবিধি কেমন হবে, এসব খুব দ্রুত শেষ করতে হবে।

তিনি বলেন, সরকারে দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করার। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেওয়া হবে।

প্রসঙ্গত. ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কারকাজে হাত দিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ