শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে মাওলানা রফিকুল ইসলাম মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে বক্তব্য দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বক্তব্যে তিনি বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আনন্দের মধ্যে, ছ্যালছালাইয়া ক্ষমতায় আসেননি। কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না।

আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এসব বলেন তিনি।

ছাত্রলীগ-যুবলীগের নৃশংসতার কথা তুলে ধরে মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘আমি আমার প্রেগনেন্সি স্ত্রীকে রেখে সেদিন নেত্রকোনা থেকে রওনা হয়েছিলাম। পথে আমাকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। কিন্তু ভাগ্যিস আমাকে সেদিন রক্ষা করেছেন ছাত্ররা। তারা ঢাল হিসেবে কাজ করেছেন।’

এর আগে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য গুলিস্তান জিরো পয়েন্টে কওমি মাদরাসা ছাত্রদের জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিক মাদানী বলেন, ‘আগামীকাল ১২টায় আমিও থাকব গুলিস্তান জিরো পয়েন্টে। হে প্রিয় কওমি তারুণ্য আসুন, সবাই একসাথে মিলিত হই। মাদরাসা-স্কুল ভেদাভেদ নাই; আমরা সবাই ভাই ভাই!’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ