শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের বিমানবন্দরে যা ঘটল আসিফ নজরুলের সঙ্গে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সমর্থকদের কাছে সুইজারল্যান্ডে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের সূত্রের বরাতে সংবাদমাধ্যম বলছে, জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজার‌ল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল।

উপদেষ্টার গাড়ি জেনেভা বিমানবন্দরে নামার পর একদল লোক তাকে ঘিরে ধরেন। এরপর বেশ কয়েক মিনিট উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত আসিফ নজরুলকে বিরক্ত করেন হেনস্তাকারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন।

তারা বারবার প্রশ্ন করছেন, ‘আপনি মিথ্যা বলেছেন।’ এ সময় ভিডিওতে শোনা যায়- আসিফ নজরুল বলছেন, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’ এ সময় হেনস্তাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ