শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

৮ গোপন কেন্দ্রের সন্ধান পেল গুম তদন্ত কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুম সংক্রান্ত তদন্ত কমিশন ঢাকা ও এর আশপাশে ৮টি গোপন আটককেন্দ্রের সন্ধান পেয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, তারা এমন একটি সেল পেয়েছেন, যা র‌্যাব পরিচালিত ছিল। ওই সেলটি ছিল মাত্র ৩.৫ বাই ৪ ফুট আয়তনের। সেখানে কোনো আলো ঢোকার ব্যবস্থা ছিল না, এবং একটি ড্রেন ছাড়া কোনো স্যানিটেশন ব্যবস্থা ছিল না।

কমিশন জানিয়েছে, তারা গুমের ৪০০টি অভিযোগ যাচাই করেছে। এর মধ্যে ১৭২টি ঘটনায় র‌্যাব, ৩৭টি ঘটনায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), ২৬টি ঘটনায় ডিরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), ৫৫টি ঘটনায় গোয়েন্দা শাখা, ২৫টি ঘটনায় পুলিশ এবং ৬৮টি ঘটনায় অন্যদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ