শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে : সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে। শনিবার থেকে এ আর্থিক সহযোগিতা দেয়া শুরু হবে।’ শুক্রবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এ তথ্য জানান।

সারজিস আলম বলেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’এই শিরোনামে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান শুরু হবে শনিবার থেকে। এদিন চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। ৮ বিভাগেই শহীদ পরিবারকে সহযোগিতার কাজ করা হবে। তবে প্রথম ধাপে ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি।

তিনি বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে যা আমাদের নয়। ১৬০০০ শুধু এই নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি, সেভাবেই কাজ করা হচ্ছে।

সারজিস আলম বলেন, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬শ’র বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। নভেম্বরের মধ্যে ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের মধ্যে সবার কাছে সহযোগিতা পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, প্রত্যেক শহীদ পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ এবং আহত পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ