শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শুধু ক্ষমতার হাত বদলের নির্বাচনের জন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শুধু ক্ষমতার হাত বদলের নির্বাচনের জন্য ছাত্র নাগরিকরা আন্দোলন করেনি। রাষ্ট্রের কাঠামো সংস্কারের মধ্যে নির্বাচন একটি অংশ।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সমস্যাগ্রস্ত ৩৫০ সাংবাদিক পরিবারকে অনুদান বা আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনসহ যেকোনো নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কথা কেউ বলে না।

তিনি বলেন, মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। মিডিয়া হাউজগুলোতে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। মালিকদের এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। বিগত ফ্যাসিবাদের সহায়তা যারা করেছে, তারা সাংবাদিক হতে পারে না।

উপদেষ্টা নাহিদ ইসলাম আগে যারা সাংবাদিকদের নির্যাতন করেছে, তারা মিডিয়ায় এখনো আছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ