শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,  আলেমসমাজ হলেন আলোকবর্তিকা। তারা সমাজে আলো বিকিরণ করে। মানুষকে আলোর পথে আহ্বান করে। আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি ও দুর্নীতি প্রতিরোধে ওলামায়ে কেরামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় যোগাযোগ আছে। ওলামায়ে কেরামদের এই জনসম্পৃক্ততাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।

মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে ভরে যায়। ওলামায়ে কেরামেরা দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না। উপদেষ্টা দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ওলামায়ে কেরামদেরকে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানান।

উস্তাদের খেদমতের তাৎপর্য তুলে ধরে ড. খালিদ বলেন, উস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই উস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিকে প্রসারিত করার অনুরোধ জানান।

মাদ্রাসার মহাপরিচালক  মাওলানা শামসুল হুদা খানের সভাপতিত্বে এ সভায় উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদসহ স্থানীয় ওলামায়ে কেরামেরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওলামা মশায়েখ পরিষদ আয়োজিত ইসলামি মহাসম্মেলনে অংশগ্রহণ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ