শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সাহিত্যের বিকাশে ইসলামি বইমেলা নতুন মাত্রা যোগ করবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি সাহিত্যের বিকাশে ইসলামি বইমেলা নতুন মাত্রা যোগ করবে। এই মেলার মাধ্যমে ইসলামি বইয়ের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। শুধু বাংলাদেশেই নয় বহির্বিশ্বেও ইসলামি বইয়ের প্রচার প্রসারে যথাযথ উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর ) বিকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আয়োজিত ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জীবন চরিত্র গঠন এবং আদর্শ ও চেতনা সৃষ্টিতে বইয়ের ভূমিকা অপরিসীম । সেক্যুলার আবহে থেকে ইসলামি আদর্শে উদ্বুদ্ধ করতে এই বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরো বড় পরিসরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ধর্ম উপদেষ্টা।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.  সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী।

এছাড়া প্রকাশক ও বিক্রেতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. হাফিজুর রহমান ও মাহমুদুল হাসান তুষার। অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে-কেরাম, লেখক, প্রকাশক, বিক্রেতা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা  উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ২২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এবারের মেলায় মোট ১৫১  টি স্টল স্থান পেয়েছে । মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হবে ৩৫% কমিশন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ