বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসভবন ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তার হাসপাতাল থেকে বাসভবনে ফেরা কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা করার কথা রয়েছে।

গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

২০২৩ সালে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। এরপর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ওই বছরের ২৭ অক্টোবর তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে টানা চিকিৎসা নিতে হয়েছিল। গত ২৫ জুন খালেদা জিয়ার ‍হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ