বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আবারও কুমিল্লা সীমান্তে জব্দ ৮৫০ কেজি ইলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আবারও কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করে বিজিবি।

রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে ১০ বিজিবির কটকবাজার পোস্টের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চাঁনপুর ব্রিজ  থেকে মালিকবিহীন ৩৫টি বাক্সভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। যার পরিমাণ ৮৫০ কেজি এবং বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলিশগুলো জব্দ করার পর সেগুলো নিলামে বিক্রি করে বিজিবির বিধি অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে। চোরাচালান বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।

গত ১১ সেপ্টেম্বর ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে ৮৯৫ কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর মধ্যে সিলেট সীমান্ত থেকে ২৭৫ কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ